নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ছাত্রদলের ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীর ডোমার ও চিলাহাটিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ই মার্চ) সকাল ১১টায় ডোমার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, ডোমার সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিনহাজুল হক স্মরণ, ছাত্রদল নেতা মোঃ নুর জামাল ইসলাম, মোঃ লিখন ইসলাম প্রমুখ। একই দিন, সন্ধ্যা ৭টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তা মোড়ে ভোগডাবুড়ী ইউনিয়ন ও চিলাহাটি সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ লতিফুর রহমান সবুর। এসময় বক্তব্য রাখেন- ডোমার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজু, ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আবু ওয়াজেদ জার্মান, সদস্য সচিব ওবায়দুর রহমান জোবা, ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন, সাধারণ সম্পাদক শাহনাজ আলম রকি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম জিয়া, ক্রীড়া সম্পাদক আবু নাঈম সাজ্জাদ (ধীমান), ছাত্রদল নেতা রাকিব ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে