নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পাঠাগারের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এসময় বক্তব্য রাখেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সহ-সভাপতি মোঃ মোজাফফর আলী ও মোঃ আখতারুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, আজীবন সদস্য মোঃ রবিউল আলম প্রমুখ। সভায় পাঠাগারের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পাঠাগারের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রয়াত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রসঙ্গতঃ পাঠাগারটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করছে। জ্ঞানের পরিধি বৃদ্ধি সহ বই পড়ে আলোকিত হওয়ার লক্ষ্যে পরিচালিত পাঠাগারটি রংপুর বিভাগে সাহিত্যে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করে। পাঠাগারে ৩৪৭ জন আজীবন সদস্য রয়েছেন।
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে