নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে মহিলা দলের র‍্যালি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে কর্মী সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রাণী দাস প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে জনমত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে