নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে সমাজ গড়ি ফাউন্ডেশনের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাজ গড়ি ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজার এলাকায় ফাউন্ডেশনটির উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- চিলাহাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ত ম জহিরুল ইসলাম। রংপুর ফার্স্ট কিওর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল ইসলাম প্রধান চাঁদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাবেক চেয়ারম্যান মোঃ মুরাদ আলী প্রামাণিক, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জলিল শাহিন, সমাজসেবক এটিএম জাফর সিদ্দিক লুলু, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসান প্রধান পলাশ, গোমনাতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রিমুন, সমাজসেবক মহব্বত হোসেন বাবু, ডাঃ শাকিল আহম্মেদ, প্রকৌশলী তানিশা প্রধান নওশীন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের ব্যাপারে প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা জাকির হোসেন প্রধান মিলন বলেন, আমার আমেরিকা প্রবাসী বন্ধুবান্ধবদের দেখে একটি সংগঠন গড়তে উদ্বুদ্ধ হয়েছি। মেধাবী ও প্রতিভাবানদের সহায়তায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্যসেবা, খেলাধুলা, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা, ধর্মীয় চর্চা, সামাজিক সচেতনতা, সেলাই প্রশিক্ষণ সহ কারুপণ্য, কুটির শিল্প ও হস্তশিল্পে এগিয়ে নিতে কাজ করবে ফাউন্ডেশনটি।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে