নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে জুলাই স্মৃতি শিক্ষামেলার উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুইদিন ব্যাপী জুলাই স্মৃতি শিক্ষা মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্ন তরী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নতরী লাইব্রেরির আয়োজনে শিক্ষা মেলাটির উদ্বোধন করেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এসময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলোতে উন্নত নগর পরিকল্পনা, সূর্যকে কাজে লাগিয়ে কারখানা পরিচালনা, হাসপাতালের সেবার মানোন্নয়ন বৃদ্ধি সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানান ধরনের প্রজেক্ট প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিকথা সম্পর্কিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এছাড়া জুলাই বিপ্লবের নিহত ও আহতদের ছবিসমগ্র মেলায় প্রদর্শনী আকারে সকলকে দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানান, জুলাই স্মৃতি শিক্ষা মেলাটি শুক্রবার (৩১শে জানুয়ারী) অব্ধি চলবে। মূলতঃ জুলাই বিপ্লবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্বপ্নতরী ফাউন্ডেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান স্বপ্নতরী লাইব্রেরি মেলাটির আয়োজন করেছে।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে