নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বৈষম্যবিরোধীদের শীতবস্ত্র বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা। শুক্রবার (৩রা জানুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ মাঠ ও সোনারায় উচ্চ বিদ্যালয় হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে দুই ইউনিয়নের শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায়, হরিণচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ শরীফ হোসেন, মাহির মুহাম্মদ মিলন, মোঃ বাঁধন ইসলাম, মোঃ এহসানুল হক মিলন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ। ছাত্রনেতারা জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক বরাদ্দকৃত শীতবস্ত্রগুলো ইউনিয়ন পর্যায়ের অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। কার্যক্রমের প্রথম দিনে সোনারায় ও হরিণচড়া ইউনিয়নে প্রায় চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২৬শে ডিসেম্বর সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পূর্বনির্ধারিত শীতবস্ত্র কর্মসূচির অংশ হিসেবে ডোমার আগমনের কথা থাকলেও সচিবালয়ে তার মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকে ঢাকা ফেরত যান তিনি।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে