নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত

নীলফামারীর ডোমারে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, মিনি ম্যারাথন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। বৃহস্পতিবার (২রা জানুয়ারী) সকালে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মিথি ম্যারাথন প্রতিযোগিতায় এসে শেষ হয়। পরে, উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেয়াজুল ইসলামের সভাপতিত্বে ল্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্কাউটস নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মিনি ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে