নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী

‘বাঙালি সংস্কৃতি, বাঙালির বিজয়ের বীরত্ব গাঁথা ইতিহাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস ও নীলফামারীর শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ সমাপ্ত হয়েছে। সোমবার (২৩শে ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিবসে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় মঞ্চায়িত হয় হাবিবুর রহমান রচিত শিশু নাটক ‘মায়াকানন’। যার নির্দেশনা প্রদান করেন- মোঃ মিজানুর রহমান সোহাগ ও শ্রী পরশ কুমার চন্দ। সমাপনী অনুষ্ঠানে ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। ডোমারের সাহা ট্রেডার্স, বিপনী বিতান ক্রোকারিজ, মেসার্স রব্বু এন্ড ব্রাদার্স ও শালকি ব্রিকসের পৃষ্ঠপোষকতায় এদিন সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান চয়ন, মোঃ মিজানুর রহমান সোহাগ, মোছাঃ জাকিয়া বেগম চান্দা ও শ্রী পরশ কুমার চন্দ। নাটক মঞ্চায়িত হওয়ার পর অতিথি ও গুণী নাট্যকর্মীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করে ডোমার নাট্য সমিতি কর্তৃপক্ষ ও বিজয় সাংস্কৃতিক উৎসবের আয়োজক কমিটি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর শুরু হওয়া বিজয় সাংস্কৃতিক উৎসবেরর ১ম দিনে ডোমার নাট্য সমিতির পরিবেশনায় ‘যায় দিন ফাগুনো দিন’, ২য় দিনে রংপুরের পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘মাথা’, ৩য় দিনে নৃত্য উৎসব, ৪র্থ দিনে রংপুর নাট্যকেন্দ্রের পরিবেশনায় নাটক ‘নীল ললিতার গীত’, ৫ম দিনে সঙ্গীতানুষ্ঠান ও ৬ষ্ঠ দিনে পঞ্চগড় ভূমিজের পরিবেশনায় নাটক ‘মায়াচর’ অনুষ্ঠিত হয়। যা মিলনায়তনে এসে সরাসরি উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে