নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে চারদিন ব্যাপী কোরআন মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে ডিসেম্বর) বাদ জোহর উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন চারদিন ব্যাপী দিবাকালীন তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- তাহরিকে খাতমে নবুওয়্যাত বাংলাদেশের আমীর ও নারায়ণগঞ্জের জৌনপুরীর পীরসাহেব মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। ধর্মপালের হাজিপাড়ার সমাজসেবক মোঃ আনছারুল ইসলামের প্রধান পৃষ্ঠপোষকতায় এদিন বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন- ডোমারের তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম। সমাপনী দিবসে কোরআনের সূরা তাওবাহর ১১২ নম্বর আয়াত নিয়ে তাফসীর করেন বক্তারা। সমাপনী অধিবেশনে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। প্রধান বক্তা ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসীর বয়ান শুনতে মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকেই দূর-দূরান্ত থেকে সমবেত হন শ্রোতারা। তার আগমনে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণে মুখরিত হয়ে উঠে মাহফিল এলাকা। আয়োজক কমিটি সুত্রে জানা যায়, চারদিন ব্যাপী দিবাকালীন তাফসীরুল কোরআন মাহফিলটিতে দেশবরেণ্য জনপ্রিয় বক্তারা বয়ান পেশ করেন। মাহফিলের ১ম দিনে মুফতি আমির হামজা, ২য় দিনে ড. ফয়জুল হক ও ৩য় দিনে মনোয়ার হোসাইন মোমিন পবিত্র কোরআন শরীফ থেকে তাফসীর করেন।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে