নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রংপুর। রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাট মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও দিনাজপুরের নওসিন প্রমীলা ফুটবল একাডেমি। খেলায় রংপুরের সোহাগী ও শিলার গোলে ২-০ ব্যবধানে জয় পায় রংপুর। প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন- স্মৃতি রাণী। এছাড়া সহযোগী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন- ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে