নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের টেপুপাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে ৪ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ২য় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ডিসেম্বর) বাদ জোহর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় অনুষ্ঠিত ২য় দিনের মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ইসলামিক আইকন হযরত মাওলানা ড. ফয়জুল হক। সমাজসেবক মোঃ আব্দুল লতিফের প্রধান পৃষ্ঠপোষকতায় এদিন বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন- হযরত মাওলানা আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন সাঈদী। বক্তারা আগত শ্রোতাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফের সূরা ইবরাহিমের ৪২-৪৬নং আয়াত এবং সূরা হুফের ৮ ও ৯নং আয়াতের উপর তাফসীর পেশ করেন। আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মোঃ আইনুল হক চৌধুরী। আয়োজক কমিটি জানায়, ৪ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলটি আগামী ২৩শে ডিসেম্বর শেষ হবে। চারদিনই দেশবরেণ্য জনপ্রিয় আলেমগণকে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করার আমন্ত্রণ জানানো হয়েছে। জনপ্রিয় মুফাসসিরদের বয়ান শুনতে মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকে ভিড় জমাচ্ছেন ডোমার সহ আশেপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরা।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে