নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বনের গাছে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে বন বিভাগের ইপিল গাছে ঝুলন্ত অবস্থায় ভরসা আক্তার দিশা (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১শে ডিসেম্বর) সকালে ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা মটুকপুর মেম্বারপাড়া এলাকার বন বিভাগের একটি গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পায় স্থানীয় পথচারীরা। পরে ডোমার ও ডিমলা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ডোমার থানায় নিয়ে আসা হয়। নিহত ভরসা মনি দিশা (২৬) ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা ও ডিমলার নাউতারার ঠুটার ডাঙ্গা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। এব্যাপারে নিহত দিশার বাবা দুলু মিয়া জানান, গত ৬ বছর আগে সাদ্দামের সাথে তার মেয়ের বিয়ে হয়। দিশা দুই সন্তানের মা হন। গত একবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন। গত শুক্রবার রাতে জামাই সাদ্দাম বাড়িতে আসেন ও রাতে পরিবারের সবাই একসাথে খাবার খান তারা। তিনি আরও জানান, সকলের অগোচরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় দিশা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে লোকজনের মুখে শুনতে পাওয়া যায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তার দেখেন, গরু বাঁধার রশি দিয়ে বাগানের ইপিল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।  এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে