নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে নাটক ‘নীল ললিতার গীত’ মঞ্চায়িত

মহান বিজয় দিবস-২০২৪ ও নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর চতুর্থ দিনে মঞ্চায়িত হয়েছে নাটক ‘নীল ললিতার গীত’। শুক্রবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার। এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন। এদিন রংপুর নাট্য কেন্দ্রের পরিবেশনায় এবং সায়িক সিদ্দিকীর রচনা ও পরিচালনায় মঞ্চায়িত হয় মঞ্চনাটক ‘নীল ললিতার গীত’। এতে অভিনয় করেন রংপুর নাট্য কেন্দ্রের নাট্যাভিনেতা ও কুশীলবরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, সিপিবির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, নাট্য সমিতির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ, ডোমার নাট্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চয়ন, স্পন্দন নৃত্য একাডেমির মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পরশ কুমার চন্দ, সপ্তসুর সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক শ্রী জয়দেব মোহন্ত জয় প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে