নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বিজয় নৃত্য উৎসব-২০২৪ অনুষ্ঠিত

নীলফামারীর শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ ও মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু।


এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায়, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীনেশ চন্দ্র রায়, ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়াল চন্দ্র বর্মন, প্রবীণ নৃত্যশিল্পী আঞ্জুমান ইয়াসমিন তুফানী, ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী প্রমুখ।


নৃত্য উৎসবে নীলফামারী জেলা সহ অন্যান্য জেলা ও উপজেলার নৃত্যশিল্পী, ডোমারের স্পন্দন নৃত্য একাডেমি এবং ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নৃত্য কুশীলববৃন্দ অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উৎসবে নৃত্যে সফল প্রশিক্ষক ও শিল্পীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে