নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বাংলা গান ও নাটক মঞ্চায়িত

নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪’ এর ২য় দিনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের বাংলা গান ও মঞ্চনাটক। বুধবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু। এতে সভাপতিত্ব করেন- ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন। ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোঃ সোহেল পারভেজ, জেলা কালচারাল অফিসার কেএম আরিফউজ্জামান, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবুল হাসনাত রাসেল প্রমুখ। ২য় দিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশনের পাশাপাশি রংপুর পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় মঞ্চস্থ হয় তোসাদ্দেক হোসেন মায়া রচিত মঞ্চনাটক ‘মায়া’। যার নির্দেশনা প্রদান করেন- মজনুর রহমান রাইটু ও দীপঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- রংপুর পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন সুমন, ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য বাসেরা বেগম দীপা, সঙ্গীতশিল্পী মোঃ আমজাদ হোসেন প্রমুখ সহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে