নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটির বন বিভাগে দুর্বৃত্তদের হামলা, আহত-৬

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বন বিভাগের গোসাইগঞ্জ বিটে গাছ রোপণের সময় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে রেঞ্জ কর্মকর্তা সহ ৬ জন আহত হয়েছেন। তারা বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে বন বিভাগের গোসাইগঞ্জ বিটের বাগানে বিভিন্ন জাতের গাছ রোপণ করার সময় হামলার ঘটনাটি ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ। এসময় তিনি আহতদের খোঁজখবর নেন। হামলার শিকার আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত হওয়ায় রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই (৫৭), গোসাইগঞ্জ বিট কর্মকর্তা রেজাউল করিম (৩৭), বাগানের মালি আবদুল আলীম (৫০), ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা (৩৫) ও সোহেল রানা (৩২)। এবিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল হাই জানান, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপণ করা হয়। চলতি বছরের ২৬শে অক্টোবর থেকে ৬ই নভেম্বরের মধ্যে বাগানের প্রায় দেড় কোড়ি টাকা মূল্যের ৬ হাজার গাছ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ-ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়। বাগানে আবারও গাছ রোপণের সময় জনৈক আনারুলের নেতৃত্বে প্রায় তিন শতাধিক দুর্বৃত্ত সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এব্যাপারে জমির মালিকানা দাবী করে গোসাইগঞ্জের সোবহান আলীর পুত্র তৌফি (৪৫) বলেন, ৪০ ও ৬২ সালের রেকর্ড ও দলিল মূলে আমরা জমির মালিক। গত ২০০৭ সালে গাছও রোপন করেছিলাম আমরা।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে