নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ফেনসিডিল সহ দুইজন গ্রেপ্তার

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সমেত আওয়ামী লীগের এক নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। বুধবার (৪ঠা ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের সাবেক হুইপ আবদুর রউফের বাড়ি সংলগ্ন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার শ্রী মন্মথ নাথ রায়ের পুত্র দীপঙ্কর রায় মিঠু (৩৫) ও ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের পুত্র মনছুর আলী (৪০)। এদের মধ্যে দীপঙ্কর রায় মিঠু দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের একান্ত ব্যক্তিগত সচিব ছিলেন। এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ির পাশের রাস্তায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি ব্যাটারিচালিত অটো ইজিবাইক সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে