নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আবু বক্কর সিদ্দিককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (১৭ই নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩'র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার মৃত রবিউল ইসলাম সাবুলের পুত্র। র‍্যাব জানিয়েছে, গত ১৩ই নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামী আবু বক্কর সিদ্দিকের সাথে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে তার বাবা সাবুলের কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছোরা নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী, প্রতিবেশিদের সহযোগিতায় চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথিমধ্যে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। র‍্যাব-১৩'র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক বলেন, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে শনিবার (১৬ই নভেম্বর) রাতে প্রধান আসামী আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে