নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে জমিজমা নিয়ে দ্বন্বের জেরে বাবাকে ছুরিকাঘাত করতে হত্যা করেছে ছেলে আবু বক্কর সিদ্দিক। বুধবার (১৩ই নভেম্বর) রাতে চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা রবিউল ইসলাম সাবুল (৫০) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)-এর মাঝে দীর্ঘদিন থেকে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেষারেষি চলছিল। ঘটনার দিন ছেলে সিদ্দিক তার জমির কাটা ধান নিয়ে এসে বাড়ির উঠোনে একটি জায়গায় পালা করে রাখতে চেয়েছিল। কিন্তু বাবা সাবুল বাড়ির উঠানে রাখতে দিবেনা বলে ছেলেকে নিষেধ করে। এর প্রেক্ষিতে বাবা-ছেলের দ্বন্দ্ব চরমে পৌছায় এবং তাদের মধ্যে উচ্চবাচ্য সহ একে-অপরকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। একপর্যায়ে সাবুল ছেলেকে মারার উদ্দেশ্যে হাতে একটি ধারালো দা নিয়ে সিদ্দিককে ধাওয়া করে। ছেলে প্রান বাঁচানোর চেষ্টায় পালিয়ে ঘরের মধ্যে দরজা আটকে নিরাপদে আশ্রয় নেয়। সাবুল উত্তেজিত হয়ে ঘরের বেড়ার রশি কেটে ভিতর প্রবেশ করে ছেলের উপরে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে এবং একপর্যায়ে সাবুলের হাতের ধারালো ছুরিটি কেড়ে নিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে সিদ্দিক। এতে সাবুলের হাতের দুই বাহু ও পিঠের দিকে বেশ গভীর ক্ষত হয়। তাদের আর্তচিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে সাবুলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে যেতে যেতে সাবুলের মৃত্যু হয়। পরে মৃত সাবুলকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে প্রচার হয়ে গেলে মৃত সাবুলের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। এসময় এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি অবগত করলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ও ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিকভাবে আসামীকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে আসামীকে আটকের জন্য অভিযান চলছে।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে