নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে স্ত্রীর গলায় অস্ত্রাঘাত, আটক স্বামী

প্রেমের বিয়ের ৫ মাসের সংসারে স্বামী-স্ত্রীর খুনসুটিতে রাগ করে বাবার বাড়ি চলে আসায় নীলফামারীর ডোমারে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলায় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্বামী নুরনবী (২৮)-কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। সোমবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী মাহিগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামবাসীর হাতে আটক নুরনবীকে রাতেই পুলিশের কাছে তুলে দেয়া হয়। আটক হওয়া স্ত্রীর উপর আক্রমণকারী স্বামী নুরনবী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের পুত্র। এছাড়া ভুক্তভোগী স্ত্রী শিল্পী আক্তার ডোমার উপজলার মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার আজিজুল ইসলামের কন্যা। জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুরনবী ও শিল্পী। দুই পরিবার মেনে নিয়ে গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়। কিন্তু ফেসবুকে অন্য ছেলের সাথে স্ত্রীর সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কলহ সৃষ্টি হওয়ায় দুইদিন আগে স্ত্রী তার বাবার বাড়িতে আসে। ঘটনার দিন সোমবার বিকালে নুরনবীও শিল্পীর বাবার বাড়িতে আসে। এরপর একপর্যায়ে বিবাদে জড়িয়ে ক্ষিপ্ত স্বামী রান্নাঘরে থাকা তরকারি কাটা ছুরি হাতে নিয়ে স্ত্রীর গলা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী তেলিপাড়া গ্রামের মানুষজন তাকে আটক করে। এমন ঘটনায় গুরুতর আহত স্ত্রী শিল্পীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পরিবার। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিল্পীর বাবা জানান, ঘটনার কিছুক্ষণ আগে আমি মাহিগঞ্জ বাজার থেকে বাড়ি আসি। জামাই নুরনবী আমার সাথে ভালোমন্দ কথা বললো। এসময় আমার মেয়ে তাকে রাতের ভাত খেতে ডাকে। কিছু বুঝে উঠার আগেই দেখি রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে চিৎকার করছে আর জামাই দৌঁড় দিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর গ্রামের মানুষজন তাকে আটক করে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এবিষয়ে ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, নুরনবী তার স্ত্রীর গলা কেটে দিয়েছে। তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে