নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের মিম টেলিকমে চুরির ঘটনায় গ্রেপ্তার-২

নীলফামারীর ডোমার পৌর শহরের সাহাপাড়া রোডে অবস্থিত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের দোকান ও শোরুম 'মিম টেলিকম'-এ দুর্ধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

ডোমার থানার এসআই শাকিল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানার ময়নামতি ক্যান্টমেন্ট এলাকা থেকে পুলিশ এসকর্টের মাধ্যমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা সুত্র।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার বাঘরাসা এলাকার মৃত জালাল মিয়ার পুত্র কামাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার সোনাকান্দা ২১নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের পুত্র বাসির হোসেন বশির।

এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় এলাকাটির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২রা অক্টোবর সকালে ডোমার পৌর শহরের সাহাপাড়া রোডে মোঃ রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে কয়েকজনের সংঘবদ্ধ একটি চোরচক্র শাটারের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে প্রায় ৯০ লাখ টাকার দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক রিপন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে