নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত–১

নীলফামারীর ডোমার উপজেলার জালালের মোড়ে ট্রাক-অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোজিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৯ই অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত রোজিনা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী মঞ্জুরুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায়, দুপুরের দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের জালালের‌ মোড় এলাকায় পৌঁছালে ট্রাক-অটো ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে