নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নীলফামারীর ডোমারে বিভিন্ন পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুর কামাল, সেক্রেটারী মোঃ সোহেল রানা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উপজেলা স্কাউট কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জুলফিকার আলী ভুট্টো, প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে