নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের পাঙ্গা মটুকপুরে যুবদলের মতবিনিময় সভা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

পাঙ্গা মটুকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আবু সায়েম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ।

মতবিনিময় সভায় দলীয় সক্রিয়তা বৃদ্ধি সহ আগামী নির্বাচনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করতে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে কোনো দুষ্কৃতিকারী যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে