নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে জমিয়তের গণ-সমাবেশ অনুষ্ঠিত

সকল প্রকার বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীর ডোমারে গণ-সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর যাবৎ বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জমিয়ত সবসময় প্রতিবাদ করেছে। যার ফলশ্রুতিতে কারাবরণ, রিমান্ডে পাশবিক নির্যাতন সহ হামলা-মামলার শিকার হতে হয়েছিল। তবে সম্প্রতি ছাত্র আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জমিয়তে উলামায়ে ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জমিয়ত সবসময় গণমানুষের মুখপাত্র হিসেবে সোচ্চার থাকবে। বিগত জালিম সরকার তারাবীহ নামাজরত অবস্থায় আলেম-ওলামাদের গ্রেপ্তার করেছিল। কারাগারে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছিল। আল্লাহর রহমতে আমরা জালিম মুক্ত বাংলাদেশ অর্জন করেছি।

জমিয়ত মহাসচিব আরও বলেন, ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শাহবাগে আমরাও ছিলাম। এতে আমাদের হুমকি-ধমকি সহ ক্ষমতাচ্যুত দলের তাবেদারি করার কথা আহ্বান জানিয়েছিল। আমরা প্রত্যাখ্যান করে বলেছিলাম, আমরা উত্তরবঙ্গের সন্তান। রংপুরের শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে স্বৈরাচারের গুলিকে আলিঙ্গন করার সাহস রাখি। তবুও জালিমের কাছে মাথানত করবো না।

নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে ও রংপুর বিভাগীয় যুব জমিয়তের সদস্য সচিব নুরুজ্জামানের সঞ্চালনায় গণ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যূগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসীরুদ্দীন খান, ডোমার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান প্রমুখ সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে