নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের এমপি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ি বহরে হামলা সহ নির্বাচনী কার্যক্রমে বাঁধা প্রদানের অভিযোগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার সহ ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) নীলফামারীর ডোমার আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ প্রদান করেন। বাদী হিসেবে আদালতে মামলাটি দাখিল করেছিলেন জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যক্রম বাঁধাগ্রস্থ ও নেতা-কর্মীদের হেনস্তা, সশস্ত্র সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে জননিরাপত্তা বিপন্ন, অপরাধ কর্ম সংঘটনে ষড়যন্ত্র করে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং 'আগুন খোয়া বাহিনী' নামে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে নির্যাতন সহ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৩শে ডিসেম্বর ডোমার উপজেলার চিলাহাটিতে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের জনসভা আছে জানতে পেরে এমপি আফতাব উদ্দিন সরকার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের জড়ো করতে থাকেন এবং ষড়যন্ত্র মূলক জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুরে নিজের নির্বাচনী সভা ডাকেন। পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা আওয়ামী লীগের ২০০/৩০০ জন সন্ত্রাসী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির প্রার্থীর নির্বাচনী গাড়ি বহরে হামলা করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হামলায় একটি কারে অগ্নিসংযোগ সহ ৩টি মাইক্রোবাস, ২২টি মোটরসাইকেল ভাঙচুর করে মোট ৩৩ লাখ টাকার ক্ষতিসাধন করে সন্ত্রাসীরা।

মামলার আসামিরা হলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বর্তমান সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, হরিণচড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।

এছাড়া সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল হক, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, মঞ্জুর আলম নাহিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বকুল প্রামাণিক, ছাত্রলীগ নেতা আহসান হাবিব শাওন সহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জানান, বাদী রবিউল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আমলী আদালত মামলাটিকে ডোমার থানার এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে