নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে 'বিশ্ব শান্তি দিবস' উদযাপন

'শান্তির সংস্কৃতি গড়ে তোলা'–প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'বিশ্ব শান্তি দিবস-২০২৪' উদযাপন উপলক্ষ্যে স্কাউটসের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাইকেল র‍্যালির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ৯টায় ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা স্কাউটসের আয়োজনে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ। এরপর সেখান থেকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাইকেল চালিয়ে আরোহন করেন অতিথি সহ স্কাউটস নেতৃবৃন্দরা।

দিবসটি উপলক্ষ্যে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।
 
উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সহ-কমিশনার শাহানারা বেগম লাকী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী (সাধন), সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক প্রমুখ সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
আলোচনা সভায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহিংসতা ও যুদ্ধের বিপরীতে বৈশ্বিক সম্প্রীতির চিন্তাকে প্রতিফলিত করতে শান্তির সংস্কৃতি গড়ে তোলার পক্ষে বিষদ আলোচনা করা হয়। এছাড়া স্কাউট সদস্যদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে একটি টেকসই ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান বক্তারা।
 
শেষে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি সহ স্কাউট নেতৃবৃন্দ ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে