নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শারদীয় দুর্গোৎসব উদযাপনে ডোমারে মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 'শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা' উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে হিন্দু সংগঠনের নেতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী।

পুজা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উজ্জ্বল কানজিলালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, জামায়াতে ইসলামীর জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া পূজা পরিচালনা কমিটির উপদেষ্টা শেখর চন্দ্র সাহা, নিখিল সাহা, অমিত দাস নয়ন, সমন্বয়ক গৌরাঙ্গ কুমার রায়, জয়ন্ত রায়, হরিপদ রায়, বিপ্লব কুমার অধিকারী খোকন, বকুল কুমার প্রমূখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সভায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন আলাপ-আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, এবার ডোমার উপজেলায় ১০৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে