নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যান্টিন চালু

সাত দিন যাবৎ স্কুলের ক্যান্টিন বন্ধ থাকায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে তালা ভেঙে আবারও চালু করে দিল নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ মিছিল শেষে ক্যান্টিনটির তালা খুলে দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, 'আমরা মেয়েরা টিফিনের সময় বাজারের দোকানে যেতে পারিনা। ক্যান্টিনটি স্কুলের পাশে হওয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে টিফিন করতে পারি। আমরা আন্দোলন করে কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা নিজেরাই ক্যান্টিনটি আবার চালু করলো। এতে সাধারণ শিক্ষার্থীরা খুশি হয়েছে।'

জানা যায়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে প্রায় ৩ মাস আগে একেএম জাহাঙ্গীর কবির বসুনিয়া রাসেল চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের কাছে চুক্তির মাধ্যমে ক্যান্টিনটি স্থাপন করেন। এতে করে উভয় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা দূরে না গিয়ে প্রতিষ্ঠানের পাশেই তাদের প্রয়োজনীয় টিফিন নিতে পারে।

উল্লেখ্য, উভয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ৭ দিন ধরে বন্ধ ছিল ক্যান্টিনটি। এতে ক্ষোভ জন্মায় শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষ খুলে না দেওয়ায় নিজেরাই খুলে দিল ক্যান্টিনটি।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে