নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কর্মজীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক রবিউল আলম

নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসর গ্রহণ করলেন মোঃ রবিউল আলম। বিদায়বেলায় চোখের জলে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৯শে আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে ছাত্রদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম। এসময় তিনি কান্না জড়িত কণ্ঠে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ তার কর্মজীবনের সকল ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী সহ ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম তার কর্মজীবনের স্মৃতিচারণ সহ ছাত্র-শিক্ষকদের মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া বিদায়ের কথা বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্না জড়িত কণ্ঠে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।

পরে, তার বর্ণাঢ্য কর্মজীবনের জন্য ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল সালাম প্রদান সহ উপহার সামগ্রী হস্তান্তর করে। এছাড়া তার অবসর কালীন জীবনের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মোঃ রবিউল আলম ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১৯৯০ সালের ১লা জুলাই যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৫শে মার্চ প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এই বিদ্যালয়েরই এসএসসি-১৯৮০ ব্যাচের ছাত্র ছিলেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে