নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবেক সাংসদ তুহিনের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন'র বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা প্রত্যাহার ও প্রহসনের রায় বাতিলের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫শে আগস্ট) বিকালে ডোমার উপজেলাবাসীর ব্যানারে গণমিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ রায়হানুল হক প্রধান ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ওয়ান-ইলেভেনের মাধ্যমে বিএনপি সরকারকে সরানোর পর সফল সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা মামলা করা হয়েছিল এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আদালত প্রহসনের রায় প্রদান করেছিলেন। আমরা ডোমার ও ডিমলাবাসী জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও প্রহসনের রায় বাতিল চাই।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা সরকার দেশজুড়ে ফ্যাসিবাদ সৃষ্টি করেছিলেন। সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পতন ঘটিয়েছে এদেশের সচেতন তরুণ প্রজন্ম। অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা বর্তমানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে হবে।'

দেশে আকস্মিক বন্যা হওয়ার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিহিত করেন তিনি। এছাড়া যারা বর্তমানে চাঁদাবাজি, লুটতরাজ সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত, তাদের কঠোর হাতে দমন করার আহ্বান জানান মোঃ রায়হানুল হক প্রধান ইউসুফ।

ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজিব, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, ডোমার পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফীন হৃদয় প্রমুখ সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানের বন্যাদুর্গত মানুষের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম পালন করা হয়েছে। যা বিশ্বস্ত মাধ্যমে অতিদ্রুত বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে