নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

'মঞ্চমুকুল-২০২৪ পদক' পেলেন ডোমারের ফেরদৌস

'মুক্তজীবন গড়ে তোলার মঞ্চ মোদের তরণী'–স্লোগানকে সামনে রেখে পিপলস থিয়েটার এসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত 'মঞ্চমুকুল-২০২৪ পদক' অর্জন করেছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান ও বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস।


শুক্রবার (৫ই জুলাই) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে এবং ঋত্মিক নাট্যপ্রাণ শিশুবন্ধু লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত 'মঞ্চকুড়ি' ও 'মঞ্চমুকুল' পদক প্রদান অনুষ্ঠানে ফেরদৌসের হাতে পদক ও সনদ হস্তান্তর করেন অতিথিরা।


অনুষ্ঠানে পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশিষ্ট নাট্যকার, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী, পিপলস থিয়েটারের সংগীতের প্রধান শিক্ষক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসমীন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মঞ্চমুকুল পদকপ্রাপ্ত মোঃ ফেরদৌস নীলফামারী জেলার ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের বড়রাউতা মুন্সিপাড়া এলাকার মোঃ জিকরুল ইসলামের পুত্র। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নিয়মিত নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে একাধিক সাংস্কৃতিক সংগঠন ও নৃত্য একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


২০১৭ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসকৃত ফেরদৌস বর্তমানে ডোমার সরকারি কলেজে স্নাতকে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও নৃত্য চর্চা করেন। ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন পুরষ্কার, পদক সহ বেশ সুনাম অর্জন করেছেন তিনি।


পদকপ্রাপ্তির বিষয়ে আনন্দ প্রকাশ করে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, আমার এতদিনের সাধনায় মঞ্চমুকুল পদক অর্জন করতে পেরে আমি অভিভূত। বাংলাদেশের নৃত্যশিল্পে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে