নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল আলম বিপিএএ'কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা স্কাউটস।


সোমবার (১লা জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী।


উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, দিনাজপুর অঞ্চল স্কাউটসের উপ-কমিশনার মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, স্কাউট আন্দোলনের অন্যতম সারথী বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ তার কর্মস্থলের স্মৃতিচারণ করে বলেন, 'দেশ ও জাতির আগামীর কাণ্ডারী নতুন প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে হবে। শিশু-কিশোরদের মেধা বিকাশে ও সৃজনশীল মনন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে স্কাউট। ডোমার উপজেলা স্কাউটস আরও বহুদূর এগিয়ে যাক।' তার নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া চান সদ্য বিদায়ী এই কর্মকর্তা।

আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাফল্যের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে, অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে কাব ও স্কাউট সদস্যদের গার্ড অন অনারের মাধ্যমে বিদায়ী ইউএনওকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। শেষ ভাগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানে স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ স্কাউট ও কাব সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে