নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথে সংযোগ স্থাপন করতে চায় ভারত

'বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যকার রেলপথের পাশাপাশি সংযোগ সড়কপথ স্থাপনের পরিকল্পনা আছে উভয় দেশের সরকারের।' এরই মাধ্যমে চিলাহাটি ও হলদিবাড়ী স্থলবন্দর চালুর ইঙ্গিত দিলেন ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার রায়।


দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। যা চালু হলে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরে পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইতোমধ্যে চিলাহাটি ও হলদিবাড়ী সীমান্ত দিয়ে নিয়মিত আন্তঃদেশীয় ট্রেন চলাচল করছে।


ভারতীয় হাইকমিশনার বলেন, 'বন্ধুপ্রতীম দুই দেশের সরকারের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। যার মাধ্যমে বদলে যাবে এই জনপদের আর্থসামাজিক উন্নয়নের চিত্র।'

রবিবার (৩০শে জুন) আইকনিক আন্তর্জাতিক চিলাহাটি রেলওয়ে স্টেশন সহ চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তের জিরো পয়েন্ট অব্ধি রেলপথ পরিদর্শন করেন তিনি।


এসময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, জেলা ড্রাগ এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ নেছার উদ্দিন প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে