নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদে সহস্রাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেড় হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে 'এসএডব্লিউএবি ছওয়াব বাংলাদেশ' নামক একটি সংস্থা।

ইএমআইএন'র অর্থায়নে ঈদ-উল-আযহার ২য় দিন উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে 'এসএডব্লিউএবি ছওয়াব বাংলাদেশ'-এর পরিচালনায় ৩০টি গরু কোরবানি শেষে দেড় হাজার পরিবারের হাতে মাংস হস্তান্তর করে দেওয়া হয়।

এসময় তুরস্ক থেকে আগত সংস্থাটির প্রতিনিধি ড. ওমর, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের নেতা ও এসএডব্লিউএবির ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, সহকারী ম্যানেজার সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধি মোঃ মোকাদ্দেস হোসেন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোরবানির মাংস পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলো। তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সুধীসমাজও সংস্থাটির নেতৃবৃন্দের বেশ প্রশংসা করছেন।

এব্যাপারে সংস্থাটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি মোকাদ্দেস হোসেন জানান, আমরা দেড় হাজার পরিবারের তালিকা করেছি। এছাড়া বরাদ্দকৃত অর্থ দিয়ে ৩০টি গরু কোরবানি করা হয়েছে। প্রতিটি পরিবারকে আগেই কার্ড দেওয়া হয়েছিল। প্রতিটি কার্ড দেখে দেখে কার্ডপ্রতি দেড় কেজি করে মাংস বিতরণ করা হয়েছে। আগামীতে এমন উদ্যোগ আরও বড় পরিসরে গ্রহণ করা হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে