নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা আজ। যা মুসলিম উম্মাহর আরেকটি বড় ধর্মীয় উৎসব। নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদের নামাজ।

সোমবার (১৭ই জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলা শহরের ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এতে ইমামতি করেন, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদ বিন আলম।

নামাজের পর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডোমার পৌরসভার মেয়র ও ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

নামাজ শেষে খুতবার পর দেশ ও জাতির মঙ্গল কামনা সহ ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর বর্বরোচিত গণহত্যা থেকে মুসলিমদের হেফাজতে রাখার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের প্রথম জামাত শেষে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ২য় জামাত পরিচালনা করেন। বৈরী আবহাওয়ার মাঝেও ঈদগাহে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন মুসল্লিরা।

নামাজে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া, পৌর শহরের আরেকটি বড় ঈদগাহ তথা ছোটরাউতা একরামিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে