নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নতুনভাবে ডোমার পৌর কাঁচাবাজার নির্মাণকাজের উদ্বোধন

নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজার উঁচুকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে নতুনভাবে সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই মে) সকালে উপজেলা শহরের পৌর কাঁচাবাজার প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হকের উপস্থিতিতে নির্মাণকাজের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাছিমা বেগম প্রমুখ সহ কাঁচাবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু জানান, পৌরসভার অধীনে ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্যাকেজ টেন্ডারের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পৌর কাঁচাবাজার নতুনভাবে সংস্কার করা হবে। এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, উঁচু মার্কেট, আধুনিক শৌচাগার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আধুনিক শেড সহ নানান রকমের সুযোগ-সুবিধা যুক্ত হবে। এছাড়া নতুনভাবে নির্মাণকৃত কাঁচাবাজারে আগের তালিকা অনুযায়ী দোকান বরাদ্দ দেওয়া হবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে