নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু গ্রেপ্তার

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে হামলা ও ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ ময়নুল হক মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ই মে) ভোররাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়নুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ময়নুল হক মনু একই এলাকার মৃত আব্দুল হকের পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী জানান, রবিবার সকালে আটককৃত ময়নুলকে জেলা আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, হামলা ও ভাঙচুরের ঘটনার রাতে (বুধবার) ঘটনাস্থল থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হলেন, উপজেলার ছোটরাউতা ফরেস্টপাড়ার মৃত হামিদুল ইসলামের পুত্র আবু সুফিয়ান (৪০), থানাপাড়ার হায়দার আলীর পুত্র মোঃ রাকিউল ইসলাম (৪০), পশ্চিম বোড়াগাড়ী স্কুলপাড়ার আনছার আলীর পুত্র রিমুন ইসলাম (২৪), মেলাপাঙ্গার আফজাল হোসেনের পুত্র হারুন অর রশিদ (৩০) ও চিলাই পাগলা বাজারের মৃত নুরুল হকের পুত্র মোঃ দুলু (৩৮)।

উল্লেখ্য, গত ৮ই মে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পরাজিত প্রার্থী তোফায়েল আহমেদের কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। 

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে