নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে 'আনারস' প্রতীকের পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা অতর্কিত হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় হলরুমের চেয়ার, জানালা, ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এতে ৫ জনকে আটক করেছে পুলিশ।
এ-ব্যাপারে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী, সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে অন্য ৭ জন প্রার্থীকে পরাজিত করে উপজেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আখতার সুমি। তিনি টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের তোফায়েল আহমেদ পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।
১ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৯ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
২০৩ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২০৬ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে