নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

শারীরিক প্রতিবন্ধী এক যুবতী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমারে আবু কালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

রবিবার (৫ই মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় তাকে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চিলাই এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম শারীরিক প্রতিবন্ধী নারীর বাড়িতে গিয়ে তার বাবাকে খুঁজে। সেসময় তার পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে আবু কালাম তাদের ঘরের ভিতর ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের বাড়ির একটি মেয়ে দরজার ফুঁটো দিয়ে ধর্ষণ চেষ্টা দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় এলাকাবাসী ছুটে আসলে, আবু কালাম কৌশলে পালিয়ে যায়। 

এই ঘটনায় শনিবার (৫ই মে) বিকালে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর পিতা বাদী হয়ে ডোমার থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চিলাই এলাকায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, শনিবার বিকালে ২০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী নারীর পিতা আবু কালামের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে আবু কালামকে সন্ধ্যায় গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে