নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে টেলিফোন প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান সরকার ফারহানা আখতার সুমির 'টেলিফোন' প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) সন্ধ্যায় উপজেলা শহরের পৌর কাঁচাবাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মোঃ আসাদুজ্জামান চয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কিষাণ মোঃ আজিজুর রহমান নাসিম, ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন রিমুন, প্রকৌশলী মোঃ মারুফুল হক লালন প্রমুখ।

পথসভায় বক্তারা সুমির পক্ষে টেলিফোন প্রতীকে ভোট কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সুমি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী রাজনীতি করছি। সাধারণ মানুষের জন্য কাজ করছি। ঢাকায় কারো চিকিৎসা বিষয়ক সমস্যা সমাধান সহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। জনগণের মূল্যবান ভোটের প্রাপ্য দাবিদার আমি। তাই আগামী ৮ই মে সারাদিন, টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার রক্তে বেইমানী নাই। দেশের জন্য আমার বাবা যুদ্ধ করেছেন। আমিও আমার অবহেলিত উপজেলাবাসীর অধিকার আদায়ে লড়াই করবো।'

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে