নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাউন্সিলর রুবেল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী আজ

নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ডোমার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি 'প্রয়াত রুবেল ইসলাম'-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

২০২৩ সালের ১৭ই এপ্রিল রংপুর থেকে ডোমার আসার পথে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সলেমানের চৌপথী এলাকায় পথচারী শিশুদের বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কাউন্সিলর ও সাংবাদিক মোঃ রুবেল ইসলাম।

তিনি ডোমার উপজেলার ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত আব্দুর রহমান বাবলুর পুত্র। ২০২১ সালে ডোমার পৌরসভার সাধারণ নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পৌর পরিষদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

মোঃ রুবেল ইসলাম ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ক্রীড়াক্ষেত্রেও ছিল তার অনন্য অবদান।

প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে এলাকাবাসী। এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে