নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার পৌর কাঁচাবাজারে অভিযান ও জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়েছে। এতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (১৮ই মার্চ) উপজেলা শহরের পৌর কাঁচাবাজারে বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রতন ভাণ্ডারের মালিক মোঃ আব্দুল মালেক বাবুকে ৫ হাজার টাকা ও মেসার্স লাবিব ভাণ্ডারের মালিক মোঃ গোলাম রাশেদকে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।

ডোমার থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।

বাজার-দর নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধি ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে