নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘আলোকিত ডোমার’-এর ইউনিট কমিটি গঠন ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত ডোমার’-এর ১১টি ইউনিট কমিটি গঠন, সংগঠনের মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ই মার্চ) বিকাল সাড়ে ৩টায় ডোমার প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত ইউনিট কমিটি গঠন, টি-শার্ট বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান চয়ন। এতে সভাপতিত্ব করেন—আলোকিত ডোমারের প্রধান সমন্বয়ক মোঃ আশরাফুল আলম আশরাফ।

সংগঠনের সমন্বয়ক মোঃ রাকিব আল আকাশ ও মোঃ এহছানুল হক মিলনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক মাসুম, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম আপেল, সংকল্প রক্তের বন্ধনের সভাপতি মোঃ শিহাব হাসান শাসন, রক্তের বন্ধন ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হৃদয় হাসান জনি, চিলাহাটির অন্বেষণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সা-আদ ইবনে শরীফ প্রধান প্রমুখ।

আলোচনা সভা শেষে আলোকিত ডোমারের ১১টি ইউনিট কমিটির সমন্বয়কদের নাম ঘোষণা করা হয়। পৌরসভায় মোঃ সুমন ইসলাম, ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে মোঃ রিয়াদ হোসেন, ২নং কেতকীবাড়ী ইউনিয়নে মোঃ শাহিন আলম, ৩নং গোমনাতী ইউনিয়নে মোঃ আবু কালাম, ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে মোঃ সজিব সরকার, ৫নং বামুনিয়া ইউনিয়নে মোস্তাফিজুর রহমান বাপ্পি, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে নাজমুল ইসলাম কাজল, ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে মোঃ হুসেন আলী, ৮নং ডোমার সদর ইউনিয়নে আরএস রবিন হাসান, ৯নং সোনারায় ইউনিয়নে ফেরদৌস হাসান ও ১০নং হরিণচড়া ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পরে, সংগঠনের সদস্যদের মাঝে টি-শার্ট হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে