নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডিসিএল-০৭ : তৃতীয় ম্যাচে মডার্ণ জুয়েলার্সের জয়


নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ (সিজন-০৭)’-এর তৃতীয় ম্যাচে ওয়েলকাম ক্রিকেট একাদশকে ২১ রানে পরাজিত করেছে মডার্ণ জুয়েলার্স। ম্যাচসেরা হয়েছেন মডার্ণ জুয়েলার্সের জুয়েল।আজ রবিবার (১৮ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুঃখ চাষা লীগের ৩য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ওয়েলকাম ক্রিকেট একাদশ ও মডার্ণ জুয়েলার্স।


টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েলকাম ক্রিকেট একাদশ। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬.০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে মডার্ণ জুয়েলার্স।১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইকেট হারাতে থাকে ওয়েলকাম ক্রিকেট একাদশ। সর্বোপরি, ১৬.০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হন তারা। এতে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মডার্ণ জুয়েলার্স। তাদের হয়ে ম্যাচ সেরার পুরষ্কার অর্জন করেন—৪০ বলে ৬২ রান করা জুয়েল।


পরে, ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দুঃখ চাষা লীগের অন্যতম আয়োজক রাইসুল হক সাচ্চুর সঞ্চালনায় ম্যাচসেরা জুয়েলের হাতে পুরষ্কার তুলে দেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ জাহিদ হাসান।আয়োজক সুত্রে জানা যায়, আগামীকাল সোমবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—মেসার্স বাদল স্টোর বনাম জলঢাকা ক্রিকেটার্স।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে