নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ‘মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ’ এর এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (১২ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলার মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন—মটুকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম।


মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার মোঃ হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের সভাপতি মোছাঃ মুসলিমা সুলতানা প্রমুখ।


শিক্ষার্থীদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিরা। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে