নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানে অবহেলার অভিযোগ

দায়িত্বে অবহেলার কারণে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রসব বেদনায় হাসপাতালটিতে রজিফা নামের এক গৃহবধূকে নিয়ে যাওয়া হলে হাসপাতালের প্রবেশদ্বার বন্ধ থাকায় অবশেষে মূল ফটকের সামনের রাস্তায় সন্তান প্রসব করেন তিনি।

এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎকণ্ঠার জন্ম দেয়। ঘটনাটিতে বেশ উদ্বিগ্ন সুধী সমাজ। গত রোববার (২১শে জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজার এলাকার মোখলেছারের স্ত্রী রজিফা বেগমের প্রসব বেদনা উঠে সেদিন। নরমাল ডেলিভারি করাতে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে পরিবার। এসময় সেখানকার নৈশপ্রহরী বেলাল হোসেন হাসপাতালের ভিতরে অবস্থান করলেও কোন সাড়া পাওয়া দেননি।

এ ঘটনায় চিলাহাটি চৌরাস্তায় জনসম্মুখে প্রতিবাদ জানায় চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদ নামক একটি সংগঠন ।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সকাল ১০টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নিয়োজিত ৪ জন সেবিকার মাঝে রোকেয়া নামে মাত্র একজন উপস্থিত ছিলেন এবং বাকি ৩ জন বাড়ি চলে গিয়েছিলেন।

এব্যাপারে ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজুল আলম শাওনের কাছে জানতে চাইলে তিনি জানান, ভাইয়ের অসুস্থতার কথা বলে ডাইনাস রেহেনা খাতুন আমাকে বলে বাড়ি গিয়েছে। বাকি দুইজন সিএসবিএ শাহনাজ ও ডাইনাস জান্নাতুল চলে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে স্বেচ্ছাচারিতার কারণে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ঊর্ধ্বতন কর্মকর্তা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে