নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের বোড়াগাড়ী ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে।


নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরে গত ২৩শে জানুয়ারী উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়।


তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ—১৩ই ফেব্রুয়ারী (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ—১৫ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের—১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী (শুক্রবার-রবিবার), আপিল নিষ্পত্তির সুযোগ—১৯ ও ২০ ফেব্রুয়ারী (সোমবার-মঙ্গলবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ—২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ—২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) ও ভোটগ্রহণ—৯ই মার্চ (শনিবার)।


বুধবার (২৪শে জানুয়ারী) নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মশিউর রহমানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, ২০২১ সালের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ এনামুল হক গত ২০২৩ সালের ৭ই আগস্ট মারা যান। তার পদটি শূন্য ঘোষণা করে তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে