নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত–২

নীলফামারীর ডোমারে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক ও সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী ম্যাক্স পেট্রোলিয়াম স্টেশনের সামনে ডোমার-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার (২৩শে জানুয়ারী) বিকাল ৪টায় দুর্ঘটনাটি ঘটে।

এতে আহত হন—ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার চাঁন মিয়ার পুত্র ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৩০) ও একই এলাকার মনছের আলীর পুত্র বাইসাইকেল আরোহী সৈয়দ আলী (২৮)।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার ধরণীগঞ্জ বাজার থেকে ১০ বস্তা সিমেন্ট নিয়ে ভ্যানচালক আব্দুর রাজ্জাক ও ভ্যানের পিছনে বাইসাইকেল যোগে সৈয়দ আলী সোনারায় অভিমুখে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নীরব পরিবহন নামে একটি দ্রুতগামী ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুজন আহত হন ও ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার্ড করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স। পরে, দুর্ঘটনার শিকার বাইসাইকেল, ভ্যান এবং ট্রাক্টরটি থানায় নেওয়া হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে