৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ে একক ও দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে বালক ও বালিকাদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলের প্রশিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বালকদের দ্বৈত ব্যাডমিন্টন ইভেন্টে গোমনাতী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বালিকাদের দ্বৈত ব্যাডমিন্টনে ডোমার বালিকা বিদ্যা নিকেতনকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়া বালকদের একক ব্যাডমিন্টনে চাম্পিয়ন হয়েছে গোমনাতী উচ্চ বিদ্যালয় ও বালিকাদের চাম্পিয়ন হয়েছে ডোমার বালিকা বিদ্যা নিকেতন।
উল্লেখ্য, আগামী রবিবার (২১শে জানুয়ারী) এবছরের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
১ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৮ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৯ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
২০৩ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
২০৬ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে